দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে পারিবারিক মিলন মেলা।
গত ১৮ ও ১৯ মার্চ দুই দিনব্যাপি গাজীপুরের সিকাল্ব রিসোর্ট এবং কনভেনশন হলে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
পারিবারিক মিলন মেলায় র্যাক পরিবারের শতাধিক সদস্য অংশ নিয়ে আয়োজনকে উপভোগ্য করে তোলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক সচিব জনাব মাহবুব হোসেন।