দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নিউ এজের সিনিয়র রিপোর্টার আহম্মদ ফয়েজ সভাপতি, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ‘বাগিচা রেস্টুরেন্টে’ সংগঠনের সদস্যরা নতুন নেতৃত্ব নির্বাচন করেন। এর আগে সদস্যরা উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করে মতামত ও ভবিষ্যৎ করণীয় ঠিক করেন। এ সময় অর্থ সম্পাদক ও সাধারণ সম্পাদকের রিপোর্ট কণ্ঠ ভোটে অনুমোদন করেন।
নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হন দৈনিক ব্যাংক বীমা ও অর্থনীতি’র আবুল কাশেম ও দৈনিক নবরাজের রফিক উজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এশিয়ান টিভির সাফি উদ্দিন আহেমদ। একই পদে যুগ্মভাবে কালের কণ্ঠের হাসিব বিন শহিদ এবং মাই টিভির মাহবুব সৈকত বিজয়ী হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে দ্য বিজনেস পোস্টের সোলাইমান সালমান, কোষাধ্যক্ষ পদে নিউজ টোয়েন্টিফোরের তাসলিমুল আলম তৌহিদ, দপ্তর সম্পাদক পদে বাংলানিউজ টোয়েন্টিফোরের সৈয়দ ঋয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরটিভির আতিকার রহমান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আজকের পত্রিকার মারুফ কিবরিয়া, কল্যাণ সম্পাদক পদে বশির হোসেন খান ও সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোরের আলী তালুকদার নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সাইফ বাবলু, দৈনিক বাংলার মোর্শেদ নোমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিশাদ হুদা, দৈনিক আমাদের সময়ের তাবারুল হক, এনটিভির সফিক শাহীন, মানবজমিনের রাশিম মোল্লা ও আজকালের খবরের তরিকুল ইসলাম সুমন বিজয়ী হয়েছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়েনর (একাংশ) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নেতৃত্বে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন, ডিইউজের (একাংশ) সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী।