দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সৌজন্য সাক্ষাত করেছে দুদক চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে।
সোমবার (১৬ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এতে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার ড. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক, সচিব মাহবুব হোসেন এবং র্যাকের পক্ষে সংগঠনের সভাপতি আহম্মদ ফয়েজ, সাধারণ সম্পাদক জেমসন মাহবুবসহ অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।